শাবিপ্রবিতে লুঙ্গি-গামছা পরে ভাইভা পরীক্ষায় এক শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
৪৭তম বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। আজ সিলেটের ৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা।
সিলেটের পরীক্ষা কেন্দ্রগুলো হলো- সিলেট সরকারি মহিলা কলেজ, ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজ, সরকারি মদন মোহন কলেজ, সরকারি আলিয়া মাদরাসা, সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও দি এইডেড হাই স্কুল।
এদিকে, পরীক্ষাচলাকালে কেন্দ্রগুলোর ২ শ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল ও গান-বাজনা নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান- এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়-শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোর ২শ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈ-চৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন বা লাউড স্পিকার কিংবা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সব ধরনের কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিন পুলিশ (এসএমপি)।