অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩১ অপরাহ্ন
‘বাল্যবিবাহ ও শ্রম নয়, শিশুর অধিকার শিক্ষায় হোক পরিচয়’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটের গোয়াইনঘাটে তিন ইউনিয়নকে শিশুশ্রম ও বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এপির সহযোগিতায় এ অনুষ্ঠান হয়। এতে গোয়াইনঘাট সদর, লেঙ্গুড়া ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নকে শিশুশ্রম ও বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার শেলি তেরেজা কস্তার সভাপতিত্বে ও শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আবু কাওসার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল কো-অর্ডিনেটর (এডভোকেসি) মো. জামাল উদ্দিন, ন্যাশনাল কো-অর্ডিনেটর (এক্সটার্নাল এনগেজমেন্ট) মো. রুহুল আমীন সরকার, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলিম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম ও ঝলমল মারিয়া খংস্তিয়া।
অনুষ্ঠানে কিশোর-কিশোরীরা বাল্যবিবাহ প্রতিরোধে একটি নাটিকা পরিবেশন করে। পরে ১৮ জন প্রতিবন্ধী শিশুর মধ্যে সহায়ক ডিভাইস বিতরণ করা হয়।
গোয়াইঘাট, সিলেট, বাল্যবিবাহ, শিশুশ্রম, মুক্ত