অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৩ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নে শিশুর মলত্যাগকে কেন্দ্র করে আপন চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন নুরুল ইসলাম (৪৮) নামের এক দিনমজুর। এ ঘটনায় তাঁর স্ত্রীসহ পাঁচ সন্তান গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার হারাতৈল রাঙ্গারাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে নুরুল ইসলাম সনার সঙ্গে তাঁর চাচাত ভাই বাবুল আহমদদের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। দুপুরে নুরুল ইসলামের ছোট ছেলে বাবুল আহমদের সীমানার মধ্যে মলত্যাগ করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে বাবুল আহমদ, তাঁর ছেলে মুমিন আহমদসহ পরিবারের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে নুরুল ইসলামের ঘরে ঢুকে হামলা চালান।
হামলাকারীরা এলোপাতাড়ি কোপাতে থাকলে নুরুল ইসলাম, তাঁর স্ত্রী রিনা বেগম ও পাঁচ সন্তান গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রিনা বেগমের অবস্থা গুরুতর, এখনো তাঁর জ্ঞান ফেরেনি।
স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন নিরীহ দিনমজুর। তিনি স্থানীয় চতুল বাজারে শ্রমিকের কাজ করতেন। তাঁর ৯ সন্তান রয়েছে।
নুরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার সেকেন্ড অফিসার এসআই নুর হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কানাইঘাট, সিলেট, দিনমজুর, খুন