২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় মা-ছেলে নিহত

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ন



ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লার সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) ও তাঁদের ছেলে তাকি (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শামিমা আক্তার ছেলে তাকিকে নিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন নবীগঞ্জ উপজেলার দিনারপুরে। রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মা-ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাঁদের আটক করার চেষ্টা চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সড়ক দুর্ঘটনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৃত্যু,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ