হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ প্যারেডে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
প্যারেডে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেন।
ওসি বলেন, দুর্গাপূজার মতো বড় ধর্মীয় উৎসব ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে দিন-রাত পাহারায় থাকতে হবে।
তিনি আরও বলেন, পারিবারিক কলহ, জমি-সংক্রান্ত বিরোধ, চুরি-ডাকাতি, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ দমনে গ্রাম পুলিশকে সক্রিয় হতে হবে। স্থানীয় অপরাধী চক্রের গতিবিধি পর্যবেক্ষণ, সন্দেহজনক ব্যক্তিদের তৎপরতা নজরে রাখা এবং জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গ্রাম পুলিশের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং সমাজে সচেতনতা সৃষ্টিতেও ভূমিকা রাখেন। বিশেষ করে কিশোর গ্যাং ও মাদকাসক্তদের কর্মকাণ্ড রোধে প্রচারণা চালানো, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
হবিগঞ্জ, বানিয়াচং, দূর্গা পুজা, প্যারেড