০১ মে ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

সিলেট-৫ আসনে ভোটার বেড়েছে সবার কম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩১ অপরাহ্ন


সিলেট-৫ আসনে (জকিগঞ্জ ও কানাইঘাট) ভোটার বেড়েছে সবচেয়ে কম। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, এ আসনে নতুন করে যুক্ত হয়েছেন ৭ হাজার ৬৫৭ জন ভোটার।

বর্তমানে সিলেট-৫ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯ হাজার ৯৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৬৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৮৯ জন। এ আসনে কোনো তৃতীয় লিঙ্গের ভোটার নেই।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৪ লাখ ২ হাজার ২৯৯ জন। অর্থাৎ এবারের তালিকায় ভোটার বেড়েছে সবার কম—৭ হাজার ৬৫৭ জন।

সিলেট-৫ আসনের মধ্যে কানাইঘাট উপজেলায় একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নসহ এখানে পুরুষ ভোটার রয়েছেন ১১২৮৮২ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১০৬৮২২ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮১ টি এবং মোট ভোটকক্ষ রয়েছে ৪৫৬টি।
 
এছাড়া জকিগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ৯ টি ইউনিয়নসহ এখানে মোট পুরুষ ভোটার রয়েছেন ৯৮৭৮৫জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯১৪৬৭ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৭টি এবং মোট ভোটকক্ষ রয়েছে ৪২৬টি।

এসময় ক্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে দুইটি পৌরসভাসহ ১৫৮ ভোটকেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ৮৩১টি এবং অস্থায়ী কক্ষ থাকবে ৫১টি ভোটকক্ষ।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় নির্বাচন, সিলেট-৪, ভোটার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ