০১ মে ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

সিলেট-৩ আসনে ভোটার বেড়েছে ৪৩ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৪ অপরাহ্ন


সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) ভোটার সংখ্যা বেড়েছে ৪৩ হাজারের বেশি। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৭৭৪ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৩৪ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৫১৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮৬ হাজার ৪১২ জন। অর্থাৎ এবার ভোটার বেড়েছে ৪৩ হাজার ৩৬২ জন।

তিন উপজেলায় নিয়ে গঠিত এ আসনের দক্ষিণ সুরমা উপজেলায় সিলেট সিটি কর্পোরেশনের ২৮ থেকে ৩০ ও ৪০ থেকে ৪২ ওয়ার্ড পর্যন্ত এখানে মোট পুরুষ ভোটার রয়েছেন ১৯৭৪৭ জন ও নারী ভোটার রয়েছেন ১৯৪২৬ জন। এখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৬ টি এবং ভোটকক্ষ রয়েছে ৮৫ টি। এছাড়া এ উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯১৫০০ জন এবং নারী ভোটার রয়েছেন ৮৭৬০৪ জন। এখানে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬৩ টি এবং ভোটকক্ষের সংখ্যা ৩৭৪ জন। 

ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৫টি ইউনিয়নে মোট পুরুষ ভোটার রয়েছেন ৪৫৩৫৫ জন ও নারী ভোটার রয়েছেন ৪৩৮১১ জন। এখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ৩৬টি এবং ভোটকক্ষ রয়েছে ১৮১টি। 

এছাড়া বালাগঞ্জ উপজেলায় ৬ ইউনিয়নের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪৯২৩২ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৪৭৬৭৬ জন। এখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ৩৬ টি এবং ভোটকক্ষ রয়েছে ১৯৬ টি।    

এসময় ক্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ৬ টি সিটি ওয়ার্ডসহ ১৫১ ভোটকেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ৮০৫টি এবং অস্থায়ী কক্ষ থাকবে ৩২ টি ভোটকক্ষ।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় নির্বাচন, সিলেট-৩, ভোটার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ