১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / বিচার

৫ মামলায় রাতে গ্রেপ্তার শ্রমিক নেতা জাকারিয়া, দুপুরেই জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৫ ২:৪৬ অপরাহ্ন

ছবিঃ সিলেট জেলা আটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ


ছাত্র জনতা আন্দোলনে হামলার অভিযোগসহ ৫ মামলায় নিজ এলাকা থেকে ২৮ এপ্রিল দিবাগত রাতে গ্রেপ্তার হন সিলেট জেলা আটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ। 



আটকের ২৪ ঘন্টা পার না হতেই মঙ্গলবার (২৯ এ্রপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। 


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম। 



তিনি জানান, জাকারিয়া আহমেদ, উনার নামে ৫টি মামলা রয়েছে। উনাকে গতকাল (২৮ এপ্রিল) রাতে গোয়েন্দা পুলিশে গ্রেফতার করেন। সকালে উনাকে সিলেট মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। ওখান থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। 



এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এসএমপির গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।



পুলিশ সুত্রে জানা যায়, জাকারিয়া আহমদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগ রয়েছে। এই অভিযোগে এসএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকার সুবাদে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাছাড়া আওয়ামীলীগ সরকারের আমলে সিলেটে দাপট দেখিয়ে শ্রমিকদের ব্যবহার করে কোনো কারণ ছাড়াই সড়ক অবরোধ করে জনভোগান্তির সৃষ্টি করতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরূদ্ধে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ