২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

বানিয়াচংয়ে ‘ইভটিজিং-কিশোর গ্যাং’ দমনে পুলিশের অভিযান

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৬ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচংয়ে ‘ইভটিজিং ও কিশোর গ্যাং’ দমন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ অভিযান চালানো হয়। 


অভিযানে ইভটিজিং, বখাটেদের উৎপাত রোধ, কিশোর গ্যাং চিহ্নিতকরণ ও তাদের গ্রেপ্তারের জন্য হোন্ডা মোবাইল টহল পরিচালনা করা হয়।
 
পুলিশ জানায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও যাতায়াতের পথে কিছু বখাটে তরুণ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের হয়রানি করে আসছিল। এতে অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার জনাব আলী সরকারি ডিগ্রি কলেজ, লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়, বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে অভিযান পরিচালন করা হয়।
 

একইসঙ্গে এলাকার ‘কিশোর গ্যাং’ সদস্যদের তালিকা প্রণয়ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে বলেও জানায় পুলিশ।
 
অভিভাবক ও সাধারণ মানুষ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে অব্যাহত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
 
এ বিষয়ে বানিয়াচং থানার নবাগত ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানমুখী শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যারা ইভটিজিং, পথরোধ কিংবা গ্যাং সংস্কৃতির মাধ্যমে অশান্তি সৃষ্টি করবে—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত থাকবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

পুলিশ, ইভটিজিং, কিশোর গ্যাং, বানিয়াচং

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ