০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দোয়ারাবাজারে পৃথক ঘটনায় মহিলাসহ দুজনের মৃত্যু

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি। সিলেট ভয়েস

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক ঘটনায় এক বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং এক যুবক গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাগুলো ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামের আবু বক্করের স্ত্রী জুবেদা খাতুন (৬০) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে বাঁচাতে গেলে স্বামী আবু বক্করও আহত হন।

 

অপরদিকে একই সময়ে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারিগাঁও গ্রামের জঙ্গলে শেওড়া গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কামাল উদ্দিনের (৪৫) মরদেহ দেখতে পান স্থানীয়রা। তিনি ওই গ্রামের রজব আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন ৪০ দিনের চিল্লায় বের হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, গাছের নিচে একটি কাপড়ের পুটলাও পড়ে থাকতে দেখা গেছে।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দোয়ারাবাজার মৃত্যু, সুনামগঞ্জ দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, দোয়ারাবাজার থানার খবর, গলায় ফাঁস মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ