সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০০ অপরাহ্ন
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকায় স্রোতের টানে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ আবু সুফিয়ান (২৬) গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। পেশায় তিনি একজন কস্পিউটার মেকানিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ানসহ ৮ জন মিলে বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে সবাই মিলে নদীতে সাঁতার কাটতে নামলে স্রোতের টানে তলিয়ে যান তারা। বাকিরা তীরে উঠলেও তলিয়ে গিয়ে নিখোঁজ হন সুফিয়ান।
সঙ্গে থাকা নিখোঁজ সুফিয়ানের বন্ধু রাসেল আহমদ জানান, একসঙ্গে সাতার কাটতে পানিতে নামেন তারা। এ সময় তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকে সবাই। বাকিরা তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সুফিয়ান।
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।
এর আগে, গত ২৫ জুলাই শুক্রবার জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক। পরে রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ডুবুরির সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে।
জাফলং দুর্ঘটনা, সিলেটে পর্যটক নিখোঁজ, জাফলং নদীতে ডুবে মৃত্যু, গোয়াইনঘাট খবর, সিলেট পর্যটন নিরাপত্তা