টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো–ফুফাতো ভাইবোন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো—পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাঁদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় লোকজন জানান, দুপুরে বাড়ির আঙিনায় খেলতে খেলতে এক শিশু পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে কেউ বিষয়টি টের পাননি। কিছুক্ষণ পর এক নারী পুকুরে অহনার দেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে খোঁজাখুঁজি করে শ্রাবন, শুভ ও অহনার লাশ উদ্ধার করা হয়।
তিনজনকে উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের নিথর দেহ পাশাপাশি রাখা হয়েছে। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা–মাতা। হৃদয়বিদারক এ দৃশ্য দেখতে শত শত মানুষ ভিড় করেন।
নবীগঞ্জ, হবিগঞ্জ, পানিতে ডুবে মৃত্যু, শিশু