১৭ জুন ২০২৬

প্রবাস

লুটন ডিভিশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ওসামানী নগর

প্রতিনিধি, যুক্তরাজ্য

প্রকাশঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২৫ অপরাহ্ন


যুক্তরাজ্যের লুটনে সিলেট ডিভিশন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর)  দিনব্যাপী লুটন টাউনের দ্যা চক হিলস একাডেমি মাঠে এইট-এ সাইট ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ গোলে জগন্নাথপুরকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ওসামানী নগর থানা।

এর আগে দক্ষিণ সুরমাকে হারিয়ে জগন্নাথপুর এবং মৌলবীবাজার কে হারিয়ে ওসমানী নগর ফাইনালে উঠে।

খেলা শেষে অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, লুটন এফসির সাবেক ম্যানেজার মিক হারফোর্ড।
 
এসময় কমিউনিটি নেতৃবৃন্দ ও টুর্নামেন্টের আয়োজকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সর্বোচ্ছ গোলদাতা ও সেরা প্লেয়ার নির্বাচিত হন, ওসমানী নগরের সাজাদ এবং সেরা গোলকিপারের পুরষ্কার পান একই দলের রাকিল।

দিনব্যাপি ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, ওসমানীনগর, জগন্নাথপুর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বালাগঞ্জ, গোপালগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানিবাজার থানা দল অংশগ্রহণ করে। 


শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

যুক্তরাজ্য, লুটন, সিলেট, ডিভিশন কাপ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ