০৬ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

লেখক-গবেষক বদরুদ্দীন উমর আর নেই

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৯ অপরাহ্ন

ছবিঃ বদরুদ্দীন উমর।

লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই। 

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

ফয়জুল হাকিম জানান, প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন বদরুদ্দীন উমর। একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। আজ সকালে আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লেখক শিবির ও জাতীয় মুক্তি কাউন্সিলের সঙ্গে যুক্ত মুহাম্মদ কাইউম জানিয়েছেন, মরদেহ হাসপাতাল থেকে নিয়ে ফ্রিজিং গাড়িতে রাখা হবে। আগামীকাল (সোমবার) বেলা ১১টার দিকে জাতীয় শহীদ মিনার বা অন্য কোনো স্থানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর দুপুরে জানাজার পর জুরাইনে মা–বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

বদরুদ্দীন উমর মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ছোট মেয়ে সারা আকতার বাবার দেখাশোনা করতেন। বড় মেয়ে লন্ডনে অবস্থান করছেন, তিনি সোমবার দেশে ফিরবেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বদরুদ্দীন উমর, লেখক-গবেষক, মৃত্যু,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ