দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে আটক করা হয়ে বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন।
পুলিশ জানায়, বৈষমবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আতিকের নেতৃত্ব ভাংচুর, অগ্নিসংযোগ, মারধরের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর উপজেলা পরিষদ সমন্বয় সভায় যোগদান করতে গেলে পুলিশ তাকে আটক করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন বলেন, মাধবপুর ও মিরপুর থানাতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাছাড়া আরও মামলা আছে কিনা আমরা খোঁজ নিচ্ছি।
তিনি আরো বলেন, সকল আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া আতিকুর রহমান আতিককে আটকের সংবাদে মাধবপুরে বিএনপি উদ্যোগে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে বলে জানা গেছে।
মাধবপুর, আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ