জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৫ ১০:১৪ অপরাহ্ন
এবার সিলেটের সীমান্তবর্তী উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে প্রায় ২ লাখ ঘনফুট মজুদকৃত পাথর জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার আদর্শপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত এক বছর ধরে উৎমাছড়া থেকে বিভিন্ন সময়ে এসব পাথর লুট করে পাচারের উদ্দেশ্যে কোম্পানীগঞ্জের আদর্শপাড়া এলাকায় মজুদ করে আসছিল স্থানীয় একটি চক্র। খবর পেয়ে বিজিবি, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে এসব লুটকৃত পাথর জব্দ করে বিজিবি।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে চোরাকারবারিরা এসব পাথর ও বালু চুরি করেছে বলে জানা গেছে। প্রশাসনের সম্মিলিত অভিযান অব্যাহত আছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক মামলা দায়ের করা হবে।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে জব্দকৃত পাথরের পরিমাণ প্রায় ২ লাখ ঘনফুট বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত পাথরের সঠিক পরিমাপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
উৎমাছড়া, পাথর লুট, সিলেট, পাথর জব্দ