১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / বিচার

লোভাছড়া কোয়ারির পাথর পরিবহনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৫ ৮:১৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারি থেকে সব ধরনের পাথর স্থানান্তর ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। মামলার পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।


মঙ্গলবার (১৯ আগস্ট) কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) চিঠির মাধ্যমে স্থানীয় প্রশাসনকে এ আদেশের কথা জানিয়েছে।


এর আগে ২০২০ সালে লোভাছড়া কোয়ারি থেকে ১ কোটি ৪ লাখ ঘনফুট পাথর জব্দ করে পরিবেশ অধিদপ্তর। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে বিএমডি ওই জব্দকৃত পাথরের মধ্যে ৪৪ লাখ ঘনফুট নিলামের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। নিলামকৃত পাথর পরিবহনের জন্য প্রতিষ্ঠানটিকে ৪৫ দিনের সময়সীমা দেওয়া হলেও পরে আরও এক মাস বাড়ানো হয়। তবে চলমান মামলার সুযোগে লিজগ্রহীতার লোকজন জব্দকৃত ৬১ লাখ ঘনফুট পাথরও লুট করে নেয়।


এ পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে পিয়াস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক কামরুল হাসান চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন।

  

শুনানি শেষে মঙ্গলবার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর আবেদনের ভিত্তিতে হাইকোর্ট লোভাছড়া পাথর কোয়ারি থেকে সব ধরনের পাথর স্থানান্তর ও পরিবহন বন্ধের নির্দেশ দেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

লোভাছড়া পাথর কোয়ারি, কানাইঘাট চাঁদাবাজি, পাথর শ্রমিক নির্যাতন, সিলেট পুলিশ অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ