০৫ মে ২০২৬

দৈনন্দিন

তাবলীগ আমির মাওলানা সোহানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৫ ৬:৪২ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচংয়ে নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকারী পাপন চন্দ্র গোপের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা তাবলীগ জামাতের আমির ও তরুণ আলেম মাওলানা শেখ মুনতাসির আলম সোহানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসলিম জনতা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মাওলানা সোহান উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের সন্তান। তাঁর বাবা শেখ সাজ্জাদ মিয়া এলাকায় সততা ও নৈতিকতার জন্য পরিচিত। শৈশব থেকেই ইসলামী শিক্ষায় অনুরাগী সোহান চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় কোরআন, হাদিস, ফিকহ ও দাওয়াহ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে তিনি তাবলীগ জামাতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে বর্তমানে বানিয়াচং উপজেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর নেতৃত্বে এলাকায় তাবলীগের কার্যক্রমে নতুন প্রাণ এসেছে। গ্রামের মসজিদ, মাদ্রাসা, হাটবাজার সব জায়গায় ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে পড়েছে। সমাজ সংস্কারেও তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ওরুসে অশ্লীল নৃত্য-গান বন্ধ, মাদকবিরোধী প্রচারণা, কিশোর অপরাধ দমন এবং মসজিদ-মাদ্রাসা সংরক্ষণে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

সম্প্রতি পাপন চন্দ্র গোপের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে তিনি শুধু বিচারের দাবি তোলেননি, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এ জন্য স্থানীয়ভাবে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

কিন্তু জনপ্রিয় এ তরুণ আলেমের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁর সামাজিক ও ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা বলছেন, ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।

স্থানীয় মুরুব্বি আব্দুল কাদির মিয়া বলেন, ‘মাওলানা মুনতাসির আলম সোহান কেবল একজন আলেম নন, তিনি বানিয়াচংয়ের নৈতিক দিশারী। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

স্থানীয় ব্যবসায়ী জলিল মিয়া বলেন, ‘আমরা দেখেছি, সোহান সাহেব শান্তিপূর্ণভাবে মানুষকে ন্যায় ও সত্যের পথে আহ্বান করেন। তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে তিনি দিন-রাত কাজ করেন। তাঁর মতো সৎ আলেমকে নিয়ে অপপ্রচার মানে ইসলাম ও মানবতার বিরুদ্ধে অপপ্রচার।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বানিয়াচং, মওলানা, তাবলীগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ