দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত প্রান্ত দাসের ঘাতক সাকিল আহমেদ (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) মধ্যরাতেই অভিযান চালিয়ে উপজেলার তাড়ল ইউনিয়নের নোয়াখালী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে রোববার দুপুরে জেল হাজতে প্রেরন করে। ঘাতক সাকিল ওই এলাকার চান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় ধান শুকানো নিয়ে নিহতের বড় ভাই পলাশ দাশের সঙ্গে প্রতিবেশী চান মিয়ার ছেলে সাকিল আহমদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিল ও তার ভাই দলবদ্ধ হয়ে বাড়ি থেকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে পলাশকে না পেয়ে খলায় থাকা প্রান্ত দাশকে সুলফি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন প্রান্ত। পরে স্থানীয়রা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রান্ত দাস হত্যার মুলহোতা সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ৪ ঘন্টার মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রান্ত দাস খুনের ঘটনায় নিহতের ভাই শিমুল দাস বাদী হয়ে সাকিল ও তার পিতা চান মিয়াসহ ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
দিরাই, সুনামগঞ্জ, প্রান্ত দাস হত্যা, সাকিল আহমেদ গ্রেপ্তার, ধান শুকানো সংঘর্ষ, দিরাই থানা, সুনামগঞ্জ খবর, হত্যাকাণ্ড, দিরাই ইউনিয়ন, নোয়াখালী এলাকা