৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

এলাকার, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে আমরা কাজ করছি: গোলাপগঞ্জে অ্যাড. এমরান

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৫ ৭:০৪ অপরাহ্ন


‘রাজনীতি মানুষের জন্য, রাজনীতি করলেন মানুষের সেবা করলেন না এমন রাজনীতিরতো দরকার নেই’ মন্তব্য করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘শরীফগঞ্জ ইউনিয়নকে কিভাবে আরও বেশি আগানো যায়, রাস্তাঘাটের-মানুষের, স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ বিএনপি সরকার আগামীতে ক্ষমতায় গেলে শরীফগঞ্জ ইউনিয়নকে একটি আদর্শিক ইউনিয়ন হিসেবে গড়া তোলার চেষ্টা করব।’  

 

শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

এমরান আহমদ আরও বলেন, ‘আজকে এখানে চিকিৎসা সেবা হচ্ছে আগামী এক সপ্তাহ পর আবার অন্য এলাকায় হবে। বেশিরভাগ কাজ আমরা রিমোট অঞ্চলে করব কারণ এসকল এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমাদের নেতা তারেক রহমান বলেছেন মানুষের জন্য কাজ করতে, মানুষের সেবা করতে। আমরা চেষ্টা করছি এভাবে কাজ করতে।’

 

অনুষ্ঠানে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান রিপনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের এমডি মো. জেড রহমান জুনু। কোরআন তেলাওয়াত করেন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিজু আহমদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী প্রচারদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, যুগ্ম সম্পাদক এস এ রিপন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক ডা.দেলোয়ার হোসেন শাহিন, সহসাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক বাছিতুর রহমান, জেলা শ্রমিকদল নেতা শাহেল আহমদ, যুক্তরাষ্ট্র বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক জাবেদ হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা শাহিনুর রাজা, উপজেলা যুবদলের সদস্য ডালিম আহমদ, মিজানুর রহমান রনি, মো.ইমদাদুল হক জগলু, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জয়নাল আহমদ, ইউনিয়ন যুবদল নেতা সাদিক আহমদ, জাবের আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুহেল আহমদ, সহসভাপতি নাইম আহমদ, সহসাধারণ সম্পাদক আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবকদল নেতা মনসুর মিয়া প্রমুখ।

 

আয়োজিত বিনামূল্যে মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.এমরান আহমদ চৌধুরী। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা বিনামূল্যে মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে কয়েকশতাধিক মানুষ রক্তের গ্রুপ ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 

এদিকে এদিন বিকেলে তিনি শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

গোলাপগঞ্জ, সিলেট, অ্যাডভোকেট এমরান আহমদ, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ