বিদায়ের আগে শাহজালাল (রহ) মাজারে ৫ লাখ টাকা দান করেন ডিসি সারওয়ার
মানবিকতা
প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ন
দর্জির কাজ করে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সুনামগঞ্জের শাল্লা উপজেলার অর্পা তালুকদারকে সহায়তা করেছেন ঝুমন দাশ আপন। শিক্ষা সহায়তা হিসেবে নগদ অর্থ অর্পা তালুকদার মা অলি তালুকদারের কাছে পাঠিয়েছেন তিনি।
এর আগে গত ১৪ জুলাই ‘দর্জির কাজ করেও এসএসসিতে জিপিএ-৫ পেলেন শাল্লার অর্পা’ এই শিরোনামে সিলেট ভয়েসে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা নজরে আসে তাঁর। দারিদ্র্যতার কারনে মেধাবী অর্পা যাতে পিছিয়ে না পরে সেই লক্ষ্যে গত ১ আগস্ট অর্পার মায়ের নাম্বারে অর্থ পাঠান তিনি।
ঝুমন দাশ আপন সিলেটভয়েসকে বলেন, ‘আমার জন্মস্থান শাল্লার যোগাযোগ ব্যবস্থা উপেক্ষা করেও দুঃখে কষ্টে অনাহারে নিজ প্রচেষ্টায় অর্পার এমন ফলাফল আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। আমি অর্পার বিষয়টা স্থানীয় সাংবাদিক পাবেল আহমেদের কাছ থেকে শুনার পর অর্পার জন্য এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আমি ভবিষ্যতে অর্পার উচ্চ শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। শাল্লার অবহেলিত মা বোনদের জন্য শাল্লার মেয়েদের শিক্ষাক্ষেত্রে সবসময় আমি সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব।’
শাল্লার অর্পা তালুকদার,এসএসসি জিপিএ-৫,দর্জির মেয়ে অর্পা