জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৫ ৮:৩০ অপরাহ্ন
প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট
সিলেটের ওসমানীনগরে ভুয়া পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত মাহবুবুর আদালতে দোষ স্বীকার করলে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে জেল হাজতে পাঠানো হয়।
জানা গেছে, মাহবুবুর রহমান ওসমানীনগর উপজেলার সাদীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নিজেকে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'-এর ওসমানীনগর শাখার আহ্বায়ক এবং জামায়াত নেতা পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিচ্ছিলেন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জায়গার নামজারি সংক্রান্ত একটি বিষয়ে তিনি কর্মকর্তাদের অনৈতিকভাবে কাজ করাতে চাপ প্রয়োগ করেন। কাজ না করলে ছাত্রদের দিয়ে অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকিও দেন।
সোমবার দুপুরে তিনি ভূমি অফিসে গিয়ে আবারও একই ধরনের আচরণ করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের সামনে তিনি দোষ স্বীকার করে জানান, এ কাজে তাকে ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচনা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, 'মাহবুবুর রহমান নিজেকে ভুয়া পরিচয়ে পরিচিত করে সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়ে আসছিলেন। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'
ওসমানীনগর, ভ্রাম্যমাণ আদালত, ভুয়া পরিচয়, ছাত্র আন্দোলন