২১ এপ্রিল ২০২৬

মানবিকতা / সহায়তা

সিলেট ভয়েসে সংবাদ: শাল্লার অর্পাকে যুক্তরাষ্ট্র প্রবাসীর আর্থিক সহায়তা

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ন

ছবিঃ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে সহায়তা নিচ্ছেন অর্পার মা। ইনসেটে সিলেট ভয়েসে প্রকাশিত সংবাদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন চৌধুরী।

'দর্জির কাজ করেও এসএসসিতে জিপিএ-৫ পেলেন শাল্লার অর্পা'-- গত ১৪ জুলাই এই শিরোনামে সিলেট ভয়েসে প্রকাশিত সংবাদ নজরে আসে যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন চৌধুরীর।

নিজ উদ্যোগে শাল্লা উপজেলা প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করেন অর্পা তালুকদারের পরিবারের সাথে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের মাধ্যমে আর্থিক সাহায্য তুলে দেয়া হয় অর্পার মা অলি তালুকদারের হাতে।

জানা যায়,লিটন চৌধুরী গত ২৩ জুলাই অর্থ পাঠানোর সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই অর্থ অর্পার পরিবারের হাতে তুলে দিয়েছেন। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্যাকেট খাদ্য সামগ্রীও দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন পিয়াস চন্দ্র দাস বলেন, ‘প্রবাসী লিটন চৌধুরী আমাদের সাথে যোগাযোগ করে অর্থ সাহায্য পাঠালে সেদিনই তা অর্পার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একইসাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্যাকেট খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘লিটন চৌধুরীর এই উদ্যােগটি প্রশংসার দাবি রাখে। আরো অনেকেই অর্পার উচ্চশিক্ষায় সহযোগী হতে আমার সাথে যোগাযোগ করেছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো।’ 

প্রবাসী লিটন চৌধুরী হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর গ্রামের বাসিন্দা, বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন। 

সিলেট ভয়েসের সাথে আলাপকালে তিনি জানান, ‘সিলেট ভয়েসে সংবাদ দেখে সাথে সাথে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি। তাদের সহযোগিতায় আমার সাধ্যমতো যতটুকু সম্ভব হয়েছে অর্থ সাহায্য প্রদান করেছি।’


শেয়ার করুনঃ

মানবিকতা থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শাল্লা, দর্জি, অর্পা, কৃতি শিক্ষার্থী, সহায়তা, যুক্তরাষ্ট্র, প্রবাসী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ