দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৫ ৮:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে 'পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস' (এসইডিপি) প্রকল্পের আওতায় সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম রহমানের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়, উপজেলা প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, সৈয়দুলনেছা কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ববর্তী বছরগুলোর কৃতী শিক্ষার্থীদের মধ্যে থেকে এমবিবিএস শিক্ষার্থী অনিক সুয়েধর, তাউদিয়া বেগম ও শান্তা রানী নাথ। বক্তব্য দেন হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট শাহজাহান মাহমুদ।
এ ধরনের পারফরমেন্স ভিত্তিক সম্মাননা শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে অনুষ্ঠানে জানান বক্তারা।
সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে কৃতি ১৯ জন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন ইউএনও বরকত উল্লাহ।
জগন্নাথপুর এসইডিপি সম্মাননা, পারফরমেন্স বেইজড গ্র্যান্ট, এসএসসি এইচএসসি পুরস্কার, জগন্নাথপুর শিক্ষা কার্যক্রম, সুনামগঞ্জ কৃতি শিক্ষার্থী সম্মাননা Ask ChatGPT