০৪ মে ২০২৬

দৈনন্দিন

ওসমানীনগরে ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনা উপজেলা প্রশাসনের

প্রতিনিধি,ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৫ ৮:২৫ অপরাহ্ন


পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সিলেটের ওসমানীনগর উপজেলায় ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই) গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর মধ্যে ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির ৮০০ গাছের চারা বিতরণ করা হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 


তিনি বলেন, 'পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সিলেট জেলা প্রশাসকের নির্দেশনায় ওসমানীনগরে ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ ধারাবাহিকভাবে উপজেলার সব ইউনিয়নে বাস্তবায়ন করা হবে।'


গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মারুতি নন্দন দাশ, ইউপি সদস্য বেলাল আদমদ, আব্দুল কাইয়ুম, লেবু মিয়া, চামেলি রানী দে, সৈয়দা রোকেয়া বেগম প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওসমানীনগর বৃক্ষরোপণ, সিলেটে গাছ লাগানো কর্মসূচি, গোয়ালাবাজার ইউনিয়ন চারা বিতরণ, পরিবেশ রক্ষা উদ্যোগ, ওসমানীনগর উপজেলা প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ