০৪ মে ২০২৬

দৈনন্দিন

গোলাপগঞ্জে ২৭ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন


গোলাপগঞ্জে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়িত 'পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম' (এসইডিপি) -এর আওতায় ২০২২-২৩ সালের ২৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.গোলাম রাব্বানী মজুমদারের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা একডেমিক সুপার ভাইজার আছিয়া খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসেমিনেশন অব ন্যাশনাল কারিকুলাম স্কিম উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আজমল হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী।

আশরাফুল হক চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা জুনায়েদ কবির, সরকারি এমসি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম কুমার শর্মা, জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, সরকারি এমসি একডেমীর শিক্ষার্থী সারওয়ান আহমদ নাবিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, সিলেটের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ কারিগরি ও মাদ্রাসা সমূহের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক, গণমাধ্যম কর্মী সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষা উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা, সুশাসন ও মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ও কর্মদক্ষতার জন্য এধরনের পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের উৎসাহিত করা হবে বলে অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন,'পারফরম্যান্স বেজড গ্র্যান্টস প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগে সহায়ক ভূমিকা রাখছে। শিক্ষা শুধু সার্টিফিকেট নয়, মানুষ গড়ার অন্যতম মাধ্যম। এই প্রকল্প শিক্ষকদের আরও দায়িত্বশীল করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন আনবে বলে আশা করি।' 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

এসইডিপি, পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ