দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৫ ৮:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে 'আলহাজ্ব সাজ্জাদুর রহমান ও ছায়ারুন নেছা মেধাবৃত্তি ট্রাস্ট' -এর উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট মো. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মো. সাইদুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী হাজী আব্দুস সোবহান, উপজেলা একাডেমি সুপারভাইজার অরূপ রায়, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাষ্ট্র প্রবাসী তৌফিকুল আম্বিয়া টিপু এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম লেবু।
অনুষ্ঠানে বক্তারা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গ্রামের শিক্ষার্থীরাও যদি সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ পায়, তাহলে তারাও দেশের জন্য সম্পদ হয়ে উঠতে পারে।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাহিয়া আঞ্জুম রাইদা। এছাড়া কবিতা আবৃত্তি করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া আনজুম রাইসা।
অনুষ্ঠানে সংবর্ধিত ও মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের তাহিয়া আঞ্জুম রাইদা, (জিপিএ-৫ সহ উপজেলায় সর্বোচ্চ নম্বরধারী), একই বিদ্যালয়ের শাওন দাস, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোছা. জেনি আক্তার, একই প্রতিষ্ঠানের জান্নাতুন ফেরদৌসী সানিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লিজা আক্তার মুন্নী এবং গীতাপাঠ করেন শাওন দাস। স্বাগত বক্তব্য রাখেন হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সুপারিন্টেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান মাহমুদ।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাত দিয়ে চারজন কৃতি শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির সম্মাননা হিসেবে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। একইসঙ্গে এসএসসি উত্তীর্ণ অন্যান্য শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মনির মিয়া, দবির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম, সাবেক ইউপি মেম্বার তারা মিয়া, কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি আলী হোসেন, সমাজসেবক চন্দন মিয়া, উকিল আলী, আবুল খায়ের, মাহমুদ আলী, ইমাম আলী, রাজমত আলী, স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে ২১ জুলাই ঢাকায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর মেধাবৃত্তি সংবর্ধনা,আলহাজ্ব সাজ্জাদুর রহমান মেধাবৃত্তি,এসএসসি জিপিএ-৫ সংবর্ধনা,আটপাড়া টেকনিক্যাল স্কুল অনুষ্ঠান