১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / বিচার

তাহিরপুরের ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৫ ৯:০২ অপরাহ্ন

ছবিঃ ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থলবন্দর শ্রমিক লীগের সম্পাদক আজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  


বুধবার (২৪ এপ্রিল) রাত ১ টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


জানা যায়, আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে বুধবার রাতে রাজধানির বিভিন্ন এলাকায়  অভিযান চালায় ডিএমপির গোয়েন্দা বিভাগ। এরই ধারাবাহিকতায় শান্তিনগর এলাকা থেকে চেয়ারম্যান আজাদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


এছাড়া, ঝটিকা মিছিলের নামে জনমনে আতঙ্ক এবং দেশকে অস্থিতিশীল করার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ১০ নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়।  

 




শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, গ্রেপ্তার, ডিবি, ডিএমপি, ঢাকা, তাহিরপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ