০৪ মে ২০২৬

দৈনন্দিন

শাল্লায় কৃতি শিক্ষার্থীদের 'আব্দুল্লাহ ফাউন্ডেশন'র সংবর্ধনা

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ১০:৩১ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিক্ষা ও সামাজিক সংগঠন 'আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'। সদ্য এসএসসি ও দাখিল পাশ করা উপজেলার বিভিন্ন স্কুলের ৫৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠানটি পালন করা হয়। 

থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও আছলম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও আজমল হোসেন, শান্তিগঞ্জের বীরগাঁওয়ের ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নূর আহমদ, শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মাসুদ আল কাউসার, ইত্তেফাকের সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, যুবদল নেতা আবু সাইদ, শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। 

বক্তারা জানান, মেধাবী শিক্ষার্থীরা আমাদের দেশ ও জাতির সম্পদ। তাদেরকে যথাযথ সুযোগসুবিধা তৈরি করে দিতে হবে। কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এরকম আয়োজন করা খুবই দরকার। আজকের শিক্ষার্থীরাই আগামীতে নেতৃত্ব দিবে। উন্নত সমাজ ও দেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের যেকোনো উপায়ে টিকিয়ে রাখতে হবে। 

এদিকে অনুষ্ঠান শুরুর আগে রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে তাঁদের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে আহতদের সুস্থতায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সংবর্ধনা কমিটির আহ্বায়ক মো. পাহেল মিয়া।

তিনি বলেন, 'অনুষ্ঠানকে ঘিরে এক সপ্তাহ ধরে আমরা প্রস্তুতি নিয়েছি। অনেক সময় নিয়ে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠানটি বাস্তবায়নের প্রস্তুতি ছিলো আমাদের। সে অনুপাতে আমরা অতিথিদের দাওয়াতও দিয়েছিলাম। কিন্তু গতকাল বাংলাদেশের ইতিহাসে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল। মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটার কারণে আমরা অনুষ্ঠানমালায় পরিবর্তন এনেছি। ফাউন্ডেশনের সিইও ও প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য ছাড়া আর কারো বক্তব্য দেইনি। দুর্ঘটনায় নিহত ও আহতের শোকে সবাই কালো ব্যাজ ধারণ করেছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া মাহফিল করেছি। তারপর জৌলুসহীনভাবে সবাইকে ক্রেস্ট প্রদান করে অনুষ্ঠান শেষ করেছি।'

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাল্লা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন,মাইলস্টোন বিমান দুর্ঘটনা স্মরণ,শিক্ষার্থী সম্মাননা সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ