হবিগঞ্জে মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন
সংগ্রাম-স্বাধীনতা
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ১২:০৫ অপরাহ্ন
২২ জুলাই, ২০২২। উচ্চ আদালতের নির্দেশনা মেধায় ৯৩ শতাংশ ও বাকি ৭ শতাংশ কোটা রেখে তৈরি করা প্রজ্ঞাপনে অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দেশব্যাপী কারফিউ চলতে থাকায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কঠোর ঘোষণা না থাকায় ছিল না তেমন উত্তাপ, তবে সিলেটের সার্বিক পরিস্থিতি ছিল থমথমে।
তিন শর্তে বহাল থেকে তারা কোটা সংস্কারে আপিল বিভাগের রায় প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে মসজিদে-মন্দিরে নিহতদের জন্য প্রার্থনার আহবান জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তবে সিলেটে ছিল না কোন বিক্ষোভ কর্মসূচি।
তবে নারায়ণগঞ্জ ও ঢাকায় আগের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরো চারজনের মৃত্যুর খবর জানা যায়। ইন্টারনেট বন্ধ থাকায় এসকল তথ্যও তখন প্রকাশ হয়নি। ইন্টারনেটবিহীন বাংলাদেশ তখন কার্যত অচল, চারদিক থমথমে, শুধুমাত্র কারফিউ শিথিল সময়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে কিছুটা ভিড় দেখা যায়।
এদিকে এইদিন সংযুক্ত আরব আমিরাতে কোটা আন্দোলনের পক্ষে রাস্তায় বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে সেদেশের আদালত। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১ জনকে কারাদণ্ডের অতিরিক্ত ১ বছরের জেল দেয়া হয়।