২১ এপ্রিল ২০২৬

মানবিকতা / মানবিক আবেদন

কানাইঘাটে আগুনে দগ্ধ সাবানাকে বাঁচাতে সহযোগিতার আবেদন

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ৯:১১ অপরাহ্ন


সিলেটের কানাইঘাটে স্বামীর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার শিকার নারী সাবানা বেগম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

সাবানা বেগমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জীবন বাঁচাতে কয়েক লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তারা সমাজের সহৃদয়বান, প্রবাসী এবং বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

ভাই সুমেল আহমদের বিকাশ নম্বর: ০১৭৮৫-৮৩৪৮৩৪ – এই নম্বরে সরাসরি অর্থ পাঠিয়ে সহযোগিতা করা যাবে।

সাবানা বেগমের পরিবার জানায়, গত ১২ জুলাই কানাইঘাট উপজেলার কান্দলা গ্রামে স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তার (যিনি মানসিকভাবে অস্থির বলে দাবি) স্ত্রীর গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এরপর সাবানাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি একটি মৃত কন্যাসন্তান প্রসব করেন।

চিকিৎসকরা সাবানার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেন। সে অনুযায়ী শুক্রবার বিকেলে তাকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।

সাবানা বেগমের বাবা দিনমজুর, আর পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। একমাত্র ভরসা—সাহায্যপ্রার্থীর করুণ আবেদন। এই মানবিক বিপর্যয়ে সবাই এগিয়ে এলে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারেন সাবানা।


শেয়ার করুনঃ

মানবিকতা থেকে আরো পড়ুন

সিলেট, কানাইঘাট, হত্যাচেষ্টা, দগ্ধ, মানবিক সাহায‍্যের আবেদন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ