৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

শিক্ষার মাধ্যমেই নিজেকে যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব : সিকৃবি ভিসি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৫ ৭:০৯ অপরাহ্ন

ছবিঃ “অডিটিং অ্যান্ড টেক্সেশন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা ও দায়িত্ববোধ অপরিহার্য। তিনি বলেন, হাতে-কলমে শেখার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো প্রশিক্ষণ, আর প্রশিক্ষণের মাধ্যমেই নিজেকে যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব।

বুধবার (২৩ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “অডিটিং অ্যান্ড টেক্সেশন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

প্রশিক্ষণে “অডিটিং অ্যান্ড টেক্সেশন” বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং বিভাগীয় নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মোঃ রফিকুল ইসলাম।

দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৮০ জনেরও বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, অডিটিং অ্যান্ড টেক্সেশন, প্রশিক্ষণ কর্মসূচি, আইকিউএসি, কর কমিশনার, বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণ, পেশাদারিত্ব, দায়িত্ববোধ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ