যুক্তরাজ্যের সৈকতে দুর্ঘটনা: মা-মেয়ের পর মারা গেল উদ্ধার হওয়া শিশুটিও
প্রবাস
প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ন
যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২০২৭ সালের বসন্তের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে স্টারমার বলেন, 'পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত। আমাদের সন্তানদের নিরাপত্তা ও সুখের প্রশ্নে আমি কোনো আপোস করতে রাজি নই।'
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সসহ বড় প্ল্যাটফর্মগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এর বাইরে থাকবে। এছাড়া লাইভস্ট্রিমিংসহ ক্ষতিকর বিভিন্ন ফিচার বন্ধ করার পাশাপাশি রাতের বেলা সোশ্যাল মিডিয়া ব্যবহারে কারফিউ আরোপের বিষয়টিও বিবেচনা করছে সরকার।
এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনলাইন চ্যালেঞ্জে মৃত্যু হওয়া ১১ বছর বয়সী নোয়াহর মা লুইজ গিবসন। তিনি বলেন, 'এই সিদ্ধান্ত শিশুদের জন্য যেমন সঠিক, তেমনি অভিভাবকদের জন্যও।'
উল্লেখ্য, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম দেশ হিসেবে অনুরূপ নিষেধাজ্ঞা চালু করে। তবে ছয় মাস পরও পরিস্থিতিতে তেমন পরিবর্তন আসেনি বলে জানায় বিবিসি। বিপুলসংখ্যক কিশোর-কিশোরী বয়স যাচাইয়ের ব্যবস্থা এড়িয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
যুক্তরাজ্য, সোশ্যাল মিডিয়া, নিষেধাজ্ঞা, কিয়ার স্টারমার