১৫ জুন ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

৯ জুলাই: বৃষ্টি উপেক্ষা করেও শাবিপ্রবির সামনে ‘বাংলা ব্লকেড’

বিশেষ প্রতিবেদক

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন


৯ জুলাই, ২০২৪। কোটা বৈষম্য বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির তৃতীয় দিনেও সিলেটে অব্যাহত ছিল প্রতিবাদ কর্মসূচি।


বেলা ১২টা থেকে বৃষ্টি উপেক্ষা করে এক দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাঁশ ফেলে রাস্তা অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা।


স্লোগানে প্লেকার্ডে ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপোষ না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান’, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানেনা’, ‘চলছে দাবি চলবে কোটার শিকড় জ্বলবে’ ইত্যাদি।


কোটা আন্দোলনের নবম দিনে দেশব্যাপী ছাত্রদের আন্দোলনের বিপরীতে আওয়ামীপন্থী বিভিন্ন সংগঠন এদিন রাজধানীর রাস্তায় নামে। 


সার্বিক পরিস্থিতিতে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


সীমিত পর্যায়ে চলা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিটি সকাল-সন্ধ্যার কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয় এবং গুরুত্বপূর্ণ রেলপথকেও বাংলা ব্লকেডের সাথে অন্তর্ভুক্ত করা হয়। একইসাথে আদালত থেকে নয়, কমিশন গঠন করে নির্বাহী বিভাগ থেকে কোটা সংস্কারের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

সিলেট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, জুলাই অভ্যুত্থান, শাবিপ্রবি, বাংলা ব্লকেড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ