২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ন
আজ সিলেট সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রথমে হযরত শাহ জালাল (র) ও হযরত শাহ পরান (র) এর মাজার জিয়ারত করবেন নেতৃবৃন্দ।
জিয়ারত শেষে সকাল সাড়ে ১১টায় নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
পরে দুপুর ২টায় দরগাহ গেইটের হোটেল স্টার প্যাসিফিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে অংশ নিবেন তারা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন মির্জা ফখরুল।
গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট সিলেটে এসেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মতবিনিময় সভায় অংশ নিলেও দলীয় কোন কার্যক্রমে অংশগ্রহণ করেননি তিনি।
এ সফরে মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপি, সিলেট, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল