জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১ জুলাই, ২০২৫ ৮:২৫ অপরাহ্ন
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১ জুলাই) জকিগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির কাজী মাওলানা জালাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি ছরওয়ার হোসেন।
সভায় হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান জকিগঞ্জ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, নদী ভাঙন, গ্যাস সংযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন, “জকিগঞ্জ-শেওলা সড়কের দুরবস্থা, নদী ভাঙনের ভয়াবহতা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন।”
তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে জকিগঞ্জের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, কালিগঞ্জে নতুন হাসপাতাল স্থাপন এবং জকিগঞ্জে আবাসিক গ্যাস সংযোগ চালুর বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার লস্কর, শূরা সদস্য মুহিব আহমদ চৌধুরী জামিল, যুববিভাগের সভাপতি আবিদুর রহমান, পৌর শাখা যুববিভাগের সভাপতি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আবুল কালাম আজাদ, জামায়াত নেতা আজিজুর রহমান মেম্বার, ছাত্রশিবির উত্তর শাখার সভাপতি নাজির আহমদ আফজল এবং দক্ষিণ শাখার সেক্রেটারি ফজল আহমদ প্রমুখ।
হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন,জকিগঞ্জ নির্বাচনী মতবিনিময়,জামায়াত এমপি প্রার্থী সিলেট