প্রায় ২০০ হজযাত্রীকে নিয়ে সিলেটে সোমা ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর নাইওরপুল এলাকার একটি হোটেলের কনফারেন্স হলে দিনব্যাপী এ কর্মশালায় প্রায় ২০০ জন হজযাত্রী অংশ নেন।
কর্মশালায় হজের ফরজ, ওয়াজিব ও বিভিন্ন হুকুম-আহকাম সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ দেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
এছাড়া হজ বিষয়ে দিকনির্দেশনা দেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাহমুদুল হাসান, মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মো. আব্দুল হক এবং ঝিংগাবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল জানান, এ বছর সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের মাধ্যমে মোট ৩৪৫ জন হজ্জযাত্রী তাদের হজ্জযাত্রা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সিলেট থেকে প্রথম হজ্জ ফ্লাইট আগামী ৪ মে যাত্রা শুরু করবে। অভিজ্ঞ ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাজিদের সমন্বয়ে গঠিত হজ প্যানেলের মাধ্যমে এ বছরও সফলভাবে হজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের হজ ও উমরাহ বিষয়ক ম্যানেজার রাসেল মিয়ার সঞ্চালনায় কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জয়নাল আবেদিন।
এ সময় আরও বক্তব্য দেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমেদ, শিহাব আহমেদ, জেনারেল ম্যানেজার জুলহাস উদ্দিন পলাশ, অপারেশন ম্যানেজার কবির আহমদ চৌধুরী ও মো. ইকবাল হোসেনসহ অনেকে।
উল্লেখ্য, আগামী ৪ মে সিলেট থেকে সরাসরি জেদ্দার উদ্দেশ্যে হজের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে।
সিলেট হজ, হজ প্রশিক্ষণ, সোমা ইন্টারন্যাশনাল, হজযাত্রী, হজ ফ্লাইট