০২ মে ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ মে, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ন


সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সোয়া ৯টায় তিনি রওনা হন। বিএনপি মিডিয়া সেল থেকে দেওয়া এক ছবি তে দেখা যায়, এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনসহ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। সকাল সাড়ে ১০টায় জিয়ারত শেষে সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

বেলা ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, তারেক রহমান, প্রধানমন্ত্রী, জুবাইদা রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ