২০ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে আরও একজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ জুন, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ন


সিলেটে নতুন করে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষা করে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে সিলেটে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

শুক্রবার (২৭ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


কোভিড পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে আজ শুক্রবার পর্যন্ত পর্যন্ত ২৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্ত ২০ জনের মধ্যে বর্তমানে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, আল হারামাইন হাসপাতালে ১জন এবং ইবনে সিনা হাসপাতাল ২ জন ভর্তি রয়েছেন। তবে সিলেটে এখনো কারো মৃত্যু হয়নি। 


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট করোনা আপডেট, করোনা রোগী, কোভিড-১৯ তথ্য, করোনা শনাক্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ