১৬ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ের সন্দলপুর উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক তারেক

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৬ জুন, ২০২৬ ৭:০২ অপরাহ্ন

ছবিঃ সাংবাদিক সাইফুর রহমান তারেক। সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সন্দলপুর ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক সাইফুর রহমান তারেক। তিনি দেশের প্রথম হাইপারলোকাল সংবাদমাধ্যম সিলেট ভয়েসের হবিগঞ্জ জেলা প্রতিনিধি। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

 

মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

 

চার সদস্যের অ্যাডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আজিজ। অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মো. ফজলুয়র রহমান সোহেল। পদাধিকারবলে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

দায়িত্ব পাওয়ার পর সাইফুর রহমান তারেক বলেন, ‘আমি চেষ্টা করবো শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন মহলের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে আধুনিক ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে।’


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বানিয়াচং, সাইফুর রহমান তারেক, সন্দলপুর উচ্চবিদ্যালয়, এডহক কমিটি, হবিগঞ্জ শিক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ