১৬ জুন ২০২৬

সিলেটজুড়ে

বুধবার মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ জুন, ২০২৬ ১:০৯ অপরাহ্ন


আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন।


জানা যায়, প্রধানমন্ত্রী ১৭ জুন সকলে ঢাকা থেকে বিমানে সিলেট আসবেন। সেখান থেকে সড়ক পথে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান শেষ করে বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। পরে বিকেল সাড়ে চারটায় মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন।


প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান করার জন্য জেলার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।


মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


শেয়ার করুনঃ

সিলেটজুড়ে থেকে আরো পড়ুন

তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, মৌলভীবাজার সফর, শ্রীমঙ্গল ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ, মৌলভীবাজার খবর, দুসাই রিসোর্ট, রাজনৈতিক সভা, বিএনপি মৌলভীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ