জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ জুন, ২০২৫ ৪:২৯ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় পাঁচ পর্যটককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জুন) রাতে সুনামগঞ্জের মধ্যনগর বাজারসংলগ্ন এলাকায় একটি হাউসবোটে অভিযান চালিয়ে পাঁচ তরুণকে আটক করে স্থানীয় প্রশাসন। পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন ও আহমেদ মাহফুজ।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, 'আমরা খবর পাই, মধ্যনগর বাজারের পাশে একটি হাউসবোটে কিছু তরুণ গাঁজা সেবন করে উচ্চ শব্দে গান বাজিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই। অভিযুক্তরা সবাই ছাত্র এবং ঘটনার জন্য অনুতপ্ত বলেছে। পরে তাঁদের পাঁচ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।'
ইউএনও আরও বলেন, 'টাঙ্গুয়ার হাওর এলাকায় ভ্রমণে এসে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাওরের পরিবেশ রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।'
টাঙ্গুয়ার, হাওর, মাদক, পর্যটক, কারাদণ্ড