সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা
যাপিতজীবন
প্রকাশঃ ২৫ জুন, ২০২৫ ৩:০১ অপরাহ্ন
সিলেটে নতুন করে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৬০ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে সিলেটে নতুন করে ১৭জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৮জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে একজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে সিলেটে ৬ জনের ডেঙ্গু শনাক্ত হলো। নতুন করে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি মৌলভীবাজার ২৪০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো পৃথক আরও একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে করোনা ও ডেঙ্গুতে এখন পর্যন্ত সিলেটে মৃত্যু নেই।
কোভিড পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ৬০ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে আজ বুধবার পর্যন্ত পর্যন্ত ২০১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্ত ১৭ জনের মধ্যে বর্তমানে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন ও আল হারামাইন হাসপাতালে ১জন ভর্তি রয়েছেন। তবে সিলেটে এখনো কারো মৃত্যু হয়নি।
এদিকে ডেঙ্গু রোগী সংক্রান্ত পৃথক এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় একজন শনাক্তসহ চলতি মাস জুনে সিলেটে ছয় জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৫জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে সিলেটে। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগী ১জন। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিলেটে করোনা আপডেট, সিলেট করোনা শনাক্ত ২০২৫, সিলেট করোনা রোগী সংখ্যা, ডেঙ্গু, মৌলভীবাজার