সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা
যাপিতজীবন
প্রকাশঃ ২৫ জুন, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস পরীক্ষার কিট না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
একই সঙ্গে, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে কেউ অসুস্থ হলেও বিশেষ পরীক্ষা বা চিকিৎসার ব্যবস্থা না থাকায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।
এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তারা সংক্রমণ রোধে কার্যকর উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্স যেন ঘুমিয়ে আছে এবং করোনা মোকাবিলায় কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। এমনকি হাসপাতাল কিংবা জনসমাগমস্থলগুলোতেও মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার মতো মৌলিক স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। শহরের প্রধান বাজার, গণপরিবহণসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানায় চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন জানান, এই সমস্যা শুধু ছাতকের নয়, দেশের অন্যান্য অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই অবস্থা বিরাজ করছে। কারণ এখনো করোনা পরীক্ষার কিট পৌঁছেনি।
তিনি বলেন, ‘বর্তমানে যে কেউ করোনা ভ্যাকসিন নিতে পারবেন এবং করোনা রোগীদের জন্য ৫ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।’
তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তরে কিটের চাহিদা জানানো হয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া গেলে পরীক্ষা চালু হবে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে কিট আসার সম্ভাবনা রয়েছে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি স্পষ্ট করেন, বাইরে থেকে কেউ ইচ্ছেমতো কিট কিনতে পারে না, কেবলমাত্র কেন্দ্রীয়ভাবে ক্রয় করে তা সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরবরাহ করা হয়। এই অবস্থায় কেউ করোনা পরীক্ষা করাতে চাইলে নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
ছাতক করোনা কিট সংকট, সুনামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, করোনা পরীক্ষা বন্ধ, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, ছাতকে কোভিড পরিস্থিতি