গোলাপগঞ্জে ভোরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
দৈনন্দিন
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ন
গোলাপগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৫ নেতাকর্মীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের কতিপয় সদস্য অস্ত্রশস্ত্রসহ সংগঠিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), করগাঁও (লক্ষণাবন্দ) গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সিরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, পুলিশের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, গোলাপগঞ্জ মডেল থানা, ঝটিকা মিছিল