০২ সেপ্টেম্বর ২০২৬

ধর্ম / সনাতন

জন্মাষ্টমী উদযাপন: নিরাপত্তা-ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এসএমপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন


সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সিলেটে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।


সভায় জন্মাষ্টমীর বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উৎসবকে কেন্দ্র করে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।


সভায় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, জন্মাষ্টমী উদযাপনকে ঘিরে নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।


সভায় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জন্মাষ্টমীর বিভিন্ন আয়োজন ও কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম, যানজট নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।


এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ছাড়াও র‌্যাব-৯, সিলেট; সিলেট সিটি করপোরেশন; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট; বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট; বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহানগর সিলেট; ইসকন সিলেট এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সিলেটসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

জন্মাষ্টমী, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, এসএমপি, সভা, সারোয়ার মুর্শেদ শামীম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ