০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

কানাডার বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথপুরের শোভনের মাস্টার্স ডিগ্রি অর্জন

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ জুন, ২০২৫ ১০:১৫ অপরাহ্ন


কানাডার ঐতিহ্যবাহী কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়াডের বাসিন্দা শোভন সরকার। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি অনাড়ম্বর সমাবর্তন অনুষ্ঠানে তিনি মাস্টার্স ডিগ্রির সনদ গ্রহণ করেন।

শোভন সরকার  সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর (বাসুদেব বাড়ী) গ্রামের বাসিন্দা। তিনি জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহানন্দ সরকার ও  জগন্নাথপুর খাশিলা (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথী রানী দাসের একমাত্র ছেলে। 

তিনি জগন্নাথপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে জগন্নাথপুর সরকারি স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর লিডিং ইউনিভার্সিটি থেকে বিবিএ ও এমবিও ডিগ্রি অর্জনের পর উচ্চ শিক্ষার জন্য কানাডায় পাড়ি জমান। সেখানেও শোভন সরকার  কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

খাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথী রানী দাস জানান এই অর্জন শুধু আমার ছেলে নয়, জগন্নাথপুর বাসীর আমার বড় ছেলে কানাডায় মাস্টার ডিগ্রী অর্জন করেছে আমি আনন্দিত ও গর্বিত। কিন্তু তার বাবা শুনে যেতে পারেননি। ভবিষ্যতেও তার উচ্চশিক্ষার এর ধারা অব্যাহত রাখতে চান। তিনি সকলের কাছে দেয়া প্রার্থী।  

কানাডায় শোভন সরকারের সাথে কথা হলে তিনি জানান মাস্টার ডিগ্রী অর্জন করেছেন ঠিক, কিন্তু আজ তার বাবা দেখে যেতে পারেননি। এটাই আমার আফসোস, সবাই আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ