১৩ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বিশ্বনাথে ইয়াবাসহ একজন আটক, গ্রেপ্তার আরও ৩

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথে ৩৯টি ইয়াবা ট্যাবলেটসহ সুমন দেবনাথ (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্বনাথ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন দেবনাথকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সিতেশ দেবনাথের ছেলে।


এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


পুলিশ জানায়, পৃথক অভিযানে মহানগর অর্থজারি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাজ মহরম এলাকার কলমদর আলীর ছেলে।

 ছাড়া বিশ্বনাথ সিআর ৪৩৯/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আতিকুর রহমান হিরাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাশিমপুর এলাকার মৃত তখলিছ মিয়ার ছেলে।


অন্যদিকে উপজেলার ৮ নম্বর দশঘর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বিশ্বনাথ থানার একটি মামলার এজাহারনামীয় আসামি মো. লিকসন মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরুনী গ্রামের মো. মকদ্দছ আলীর ছেলে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৫০৬(২) ধারায় মামলা রয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ইয়াবা, আটক, গ্রেপ্তার, বিশ্বনাথ পুলিশ, মাদক, আদালত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ