১০ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি, পরিবর্তনের নেই কোনো আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেটে আজ সর্বোচ্চ ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 


একই সময়ে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার (১০ আগস্ট) সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের শঙ্কা রয়েছে।


কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। ফলে বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।


আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেটে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।


এদিকে আগামীকাল মঙ্গলবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

তাপমাত্রা, বৃষ্টি, বজ্রবৃষ্টি, আবহাওয়া, পূর্বাভাস, মেঘ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ