সিসি ক্যামেরায় ‘ক্লিন ও ক্লিয়ার’ পরীক্ষা, তাই সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন
সিলেট শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। বোর্ডের চার জেলার ফলাফলে দেখা গেছে, প্রতিটি জেলাতেই ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি।
সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত জেলা ভিত্তিক ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
বোর্ডের সামগ্রিক হিসাবে, এ বছর এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৪৩৮ জন ছাত্র ও ৫৩ হাজার ৬৪১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র পাস করেছে ১৯ হাজার ৮৮৯ জন। পাসের হার ৫৬ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে ৩২ হাজার ৬৮ জন ছাত্রী পাস করেছে। ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৭৮ শতাংশ।
অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট।
জেলা ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করেও একই চিত্র পাওয়া গেছে। হবিগঞ্জে ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৯৭ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৯২ শতাংশ। এ জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৩ দশমিক ৯৫ শতাংশীয় পয়েন্ট বেশি।
মৌলভীবাজারে ছাত্রদের পাসের হার ৫৩ দশমিক ৫ শতাংশ। বিপরীতে ছাত্রীদের পাসের হার ৫৭ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ এ জেলায় ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে ৪ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট বেশি।
সুনামগঞ্জেও একই প্রবণতা দেখা গেছে। এ জেলায় ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ৩৯ শতাংশ, আর ছাত্রীদের ৫৬ দশমিক ৯৩ শতাংশ। ব্যবধান ৫ দশমিক ৫৪ শতাংশ পয়েন্ট।
চার জেলার মধ্যে সিলেটে ছাত্র ও ছাত্রী উভয় গোষ্ঠীর পাসের হারই সবচেয়ে বেশি। এ জেলায় ছাত্রদের পাসের হার ৬১ দশমিক ৫৬ শতাংশ এবং ছাত্রীদের ৬৩ দশমিক ৭৯ শতাংশ। ফলে এখানে ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে ২ দশমিক ২৩ শতাংশীয় পয়েন্ট বেশি।
এক নজরে ছাত্র ছাত্রীদের ফল
সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার ফলাফলে দেখা যায়, হবিগঞ্জে ছাত্রদের ৫২ দশমিক ৯৭ শতাংশের বিপরীতে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৯২ শতাংশ। মৌলভীবাজারে ছাত্র ৫৩ দশমিক ৫ শতাংশ ও ছাত্রী ৫৭ দশমিক ৭১ শতাংশ, সুনামগঞ্জে ছাত্র ৫১ দশমিক ৩৯ শতাংশ ও ছাত্রী ৫৬ দশমিক ৯৩ শতাংশ এবং সিলেটে ছাত্র ৬১ দশমিক ৫৬ শতাংশ ও ছাত্রী ৬৩ দশমিক ৭৯ শতাংশ।
জেলা ভিত্তিক এই ফলাফলে সবচেয়ে বেশি ব্যবধান দেখা গেছে সুনামগঞ্জে, যেখানে ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার ৫ দশমিক ৫৪ শতাংশীয় পয়েন্ট বেশি। আর সবচেয়ে কম ব্যবধান সিলেটে, ২ দশমিক ২৩ শতাংশীয় পয়েন্ট।
সামগ্রিক ফলাফলেও তাই স্পষ্ট সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হারে ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা।
সিলেট শিক্ষা বোর্ড, এসএসসি ফলাফল ২০২৬, এসএসসি ফলাফল, সিলেটের এসএসসি ফল, ছাত্রীর পাসের হার, ছাত্রদের পাসের হার, সিলেট এসএসসি